ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • টাকার জন্য বিয়ে হচ্ছে না নায়িকার!

    টাকার জন্য বিয়ে হচ্ছে না নায়িকার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেম করছেন ৬ বছর ধরে। বিয়ের খবর নেই। টাকার জন্য নাকি বিয়ে হচ্ছে না অভিনেত্রীর।

    বলছি নয়নতারার কথা। তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ মাইনে পাওয়া নায়িকা।

    সম্প্রতি তার সাফল্যে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। বলিউড শাহেনশাহ শাহরুখ খানের জুটি হতে চলেছেন তিনি। তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় এই জুটিকে দেখা যাবে বলে বিশ্বাস তক্তদের।

    নয়নতারার বৃহস্পতি যখন তুঙ্গে তখন তাকে নিয়ে নতুন খবর প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল।

    পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে নয়নতারা প্রণয় প্রায় ছয় বছরের।

    সম্প্রতি পরিচালক বিগনেশ শিবনকে ইনস্টাগ্রামে তার ভক্তরা প্রশ্ন করেন। এক ভক্ত খ্যাতিমান পরিচালকের কাছে জানতে চান, ‘আপনি নয়নতারা ম্যামকে বিয়ে করছেন না কেন? খুব করে অপেক্ষা করছি।’

    ভক্তদের এমন প্রশ্নের জবাবে পরিচালক বিগনেশ শিবন লেখেন, ‘বিয়ের আয়োজন অনেক খরচের ব্যাপার। সুতরাং টাকা জমাচ্ছি আর করোনা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’

    ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিবন। এক প্রশ্নে বিগনেশ শিবন জানিয়েছেন, শাড়িতেই নয়নতারাকে বেশি পছন্দ তার। শুধু তা-ই নয়, জানিয়েছেন নয়নতারার রান্না করা ঘি-ভাত আর মুরগির তরকারি তার খুব পছন্দ।

    দক্ষিণী চলচ্চিত্রে নয়নতারা শক্তিমান অভিনেত্রী ভক্ত ও দর্শকরা তাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি। তার প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আকাঙক্ষা থাকবে এটাই স্বাভাবিক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ