ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • ভোলায় উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, অতঃপর 

    ভোলায় উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, অতঃপর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় একটি উঁচু গাছের ডাল কাটতে ওঠে অজ্ঞান হয়ে গেছেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    জয়নাল আবেদীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা।

    বুধবার (২৫ মার্চ) সকালে ওই এলাকার মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন পেশায় একজন শ্রমিক। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওইসময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় গাছেই আটকা ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিক ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

    মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজরুল রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ