ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক

     পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা থেকে পাচারের সময় এক হাজার ৩৬০ বস্তা ইউরিয়া সার বোঝাই চারটি ট্রাক আটক করেছে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

    বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি ফেরি থেকে ট্রাকগুলো আটক করা হয়।

     ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, ভোলার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গুদাম থেকে চারটি ট্রাকে করে ইউরিয়া সার কালোবাজারিতে বিক্রির জন্য পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুরগামী ‘বেগম রোকেয়া’ ও ‘কুসুমকলি’ নামের দুটি ফেরি থেকে চারটি ট্রাক আটক করা হয়।

     
    তিনি আরও জানান, প্রতিটি ট্রাকে ৩৪০ বস্তা করে মোট এক হাজার ৩৬০ বস্তা ইউরিয়া সার ছিল। যার পরিমাণ প্রায় ৬৮ মেট্রিক টন। সার বোঝাই ট্রাকগুলো ফেরি থেকে নামিয়ে ইলিশা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
     
    অভিযানের সময় তিন ট্রাকচালক পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য মো. আরমান নামের এক চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
     
    আটক ট্রাকচালক মো. আরমান জানান, তারা বাফার গুদাম থেকে চারটি ট্রাকে সার বোঝাই করেন। যে ব্যক্তি ট্রাক ভাড়া করেছেন তিনি ইলিশা ফেরিঘাটে আসতে বলেছিলেন। সেখান থেকে ট্রাকগুলো লক্ষ্মীপুর ঘাটে যাওয়ার কথা ছিল।
     
    লক্ষ্মীপুর ঘাটে পৌঁছানোর পর সার কোথায় নামানো হবে তা জানানো হবে বলে বলা হয়েছিল। তবে কে ট্রাক ভাড়া করেছেন; সে বিষয়ে প্রশ্ন করা হলে আরমান কৌশলে তা এড়িয়ে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ