ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দেশে ভাঙনে নদীগর্ভে বিলীন ৫ লাখ একর জমি

    দেশে ভাঙনে নদীগর্ভে বিলীন ৫ লাখ একর জমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে দেশে ভাঙনে নদী গর্ভে বিলিন (সিকস্তি) হওয়া জমির পরিমাণ ৫ লাখ ১৪ হাজার ৬৭১ দশমিক ৯৫ একর বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

    মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংসদকে এ তথ্য জানান।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

    ভূমিমন্ত্রী বলেন, দেশের বর্তমান বিধিবিধান অনুযায়ী সিকস্তি জমির খাজনা আদায়ের সুযোগ নেই।

    ভূমিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সিকস্তি জমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে। বিভাগ ভিত্তিক সিকস্তি জমির মধ্যে ঢাকা বিভাগে ৪৯ হাজার ১৪২ দশমিক ৯৮ একর, চট্টগ্রামে এক লাখ ৭৩ হাজার ১৬২ দশমিক ৯৩ একর, খুলনায় ৩০ হাজার ৬৭১ দশমিক ১৫ একর, রাজশাহীতে ৯৭ হাজার ৩৬৩ দশমিক ৮৪ একর, রংপুরে ১৫ হাজার ৪৮ দশমিক ৭৮ একর, সিলেটে ৩১ দশমিক শূন্য ৭ একর, ময়মনসিংহে চার ৯৬৭ দশমিক ৪৪ একর, বরিশালে এক লাখ ৪৪ হাজার ২৮৩ দশমিক ৭৭ একর জমি রয়েছে।

    ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, সামাজিক বনায়নের আওতায় এ পর্যন্ত এক লাখ ৫১১ দশমিক ৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫ দশমিক ৩৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে গত ১০ বছরে এক লাখ ২৫ হাজার ৬৯১ জন ব্যক্তি লাভবান হয়েছেন।

    ময়মনসিংহ-১১ আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বনের পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। যা মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ। তবে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ