ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই- র‌্যাব ডিজি

    জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই- র‌্যাব ডিজি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জঙ্গিগোষ্ঠীগুলো দেশে বড় ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

    মঙ্গলবার (২৯ জুন) দুপুরে র‌্যাব সদর দফতরে সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। তাদের থেকে আমরা এক ধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যে জানা যায়, জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই। 

    চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধুমাত্র হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে। র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

    তিনি আরও বলেন, র‌্যাবের কাছে ১৬ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। তাদেরকে ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ