ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান

    যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে রাজধানীর গুলশানে বাসভবনের সামনে জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তার প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।

    নামাজে যাওয়ার পথে গুলশানে তার বাসভবনের সামনে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। তিনি গাড়ি থামিয়ে নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে উপস্থিতদের পরিচয় জানতে চান।


    জনতার মধ্য থেকে অনেকে জানান, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারেক রহমানের সঙ্গে থাকতে চান। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনতার উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।

    এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

    উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রায় দুই দশক পর এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

    দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে উভয় আসনেই বিজয় অর্জন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ