ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • দেশীয় অস্ত্রসহ গলাচিপায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

    দেশীয় অস্ত্রসহ গলাচিপায় দুই মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপায় দেশীয় অস্ত্রসহ ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—দেবনাথ (৫০) ও নিরাময় হাওলাদার (৪৫)। অভিযানে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮টি ইয়াবা, গাঁজা ও নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

    অভিযানটি পরিচালনা করেন গলাচিপা সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর তানজিলুর রহমান। পরে গ্রেপ্তারকৃত দুজনকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী লক্ষণ দেবনাথের বসত ঘরে দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। লক্ষণ দেবনাথের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে।

    আটক লক্ষণ ও নিরাময় হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ