ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : বরগুনায় নৌবাহিনী প্রধান

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : বরগুনায় নৌবাহিনী প্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 

    একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নৌবাহিনীর সব সদস্যকে নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বরগুনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন।

    এম নাজমুল হাসান বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে।


    তিনি আরও বলেন, নির্বাচনী নিরাপত্তা জোরদারে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ