ডাক্তার দেখাতে গিয়ে লাশ হলেন কলেজ প্রভাষক

পটুয়াখালী ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন আমতলী সরকারী কলেজের প্রভাষক খন্দকার আশশাকুর রহমান ফিরোজ (৫৮)।
গত বুধবার রাত সোয়া ৯টার সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ পরিবার নিয়ে আমতলী পৌরসভার পল্লবী আবাসিক এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ও বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমতলী প্রেসক্লাবের সাবেক সদস্য খন্দকার আশশাকুর রহমান ফিরোজ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পরে পটুয়াখালী যান হোমিও ডাক্তার দেখাতে। সেখান থেকে বাসার উদ্দেশ্য অটোযোগে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অটো থেকে নামা মাত্র পিছন থেকে আরেকটি আটো রিকশা এসে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে পরে মাথার পিছনে গুরুতর জখম হন। পথচারীরা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারী কলেজ মাঠে এবং বিকেল ৫টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এইচকেআর