ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নতুন জরিপ

    বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার

    বিএনপি জোটকে চায় ৫২.৮০ শতাংশ ভোটার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার।

    জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য।

    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।
     
    জরিপের তথ্যমতে, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩.২০ শতাংশ মানুষের।
     
    এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনাও তুলে ধরা হয়েছে জরিপে।
     
    জরিপে অংশ নেয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭.৬ শতাংশ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫ শতাংশ, এছাড়া ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।

    জরিপে উত্তর দেননি ২২.২ শতাংশ মানুষ। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেয়া ৬৯.৭ শতাংশ নারী মতামত দেননি। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ