ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জামায়াতের সঙ্গে জোট না গড়ার কারণ জানালেন চরমোনাই পীর

    জামায়াতের সঙ্গে জোট না গড়ার কারণ জানালেন চরমোনাই পীর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের আট দলীয় জোট থেকে বের হওয়ার মূল কারণ হলো, আমরা যখন দেখলাম জামায়াতের মাধ্যমে সংসদে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন হবে না...। আমাদের মূল উদ্দেশ্য দেশের মধ্যে ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা। যার জন্য আমরা আর দলীয় জোট থেকে বের হয়ে এসেছি।

    ​রবিবার বিকেলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের কৃষ্ণচূড়া চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

    চরমোনাই পীর বলেন, অনৈতিক আচরণের মাধ্যমে আমাদের অনেক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ তামাম দুনিয়ার মাঝে একবার দুইবার নয় পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে বাস্তবতা হলো আল্লাহ আমাদের সাথে আছে। এখন বাংলাদেশে ইসলামের পক্ষে একমাত্র দল ইসলামী আন্দোলন। কারণ জামায়াত বলেছে তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে।

    ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিনের প্রশংসা করে তিনি বলেন, ডা. নাসির অত্যন্ত ভালো মানুষ। তাকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। মানুষের কল্যাণে কাজ করতে তাকে হাতপাখা প্রতীকে জয়যুক্ত করুন।

    পথসভায় বক্তারা দুর্নীতির অবসান ঘটিয়ে ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। বিশাল এই জনসভায় স্থানীয় নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের সমর্থনে স্লোগান দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ