ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার

    ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে ভা‌তিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটো‌রিকশার চাপায় মো. বাবুল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‌

    শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুরের আড়া‌লিয়া এলাকার তজুমদ্দিন-কুঞ্জেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত বাবুল ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

    নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাবুল নিজ বাড়ি থেকে সকালের দিকে তার ভাতিজির জানাজায় অংশগ্রহণ করতে যান। জানাজা শেষে বাড়িতে ফেরার পথে অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ