ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলকাতায় প্রশংসা কুড়াচ্ছে ‘মহানগর’

    কলকাতায় প্রশংসা কুড়াচ্ছে ‘মহানগর’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের নির্মাতা আশফাক নিপুনের তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’ কলকাতায় প্রশংসা কুড়াচ্ছে। আজ সোমবার (২৮ জুন) ওয়েব সিরিজটি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে কলকাতার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’।

    গত ২৫ জুন ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি দেওয়া হয় ওয়েব সিরিজটি। এরইমধ্যে সামাজিকমাধ্যমে সিরিজটির প্রতি নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন দর্শক। আট পর্বের এই সিরিজে ওসি হারুনের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া শাহানা হুদার ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান এবং আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার।

    ওয়েব সিরিজটির গল্পের প্রশংসা করে আনন্দবাজার লিখেছে, ‘ঢাকার পটভূমিকায় তৈরি ওয়েব সিরিজ ‘মহানগর’। এখানে যে দুর্নীতির তুলে ধরা হয়েছে, তা অনেক দেশের মহানগরেই অহরহ ঘটে। শহরের অভিজাত বৃত্তের এক রাতের পার্টি থেকে ঘটনা শুরু হয়। শিল্পপতি-রাজনীতিবিদ আলমগীর চৌধুরীর দাপুটে ছেলে আফনান চৌধুরী ক্ষমতার দর্পে তাস খেলাতেও হারতে চায় না। এটুকুতেই তার মুড খারাপ হয়ে যায়। দেখা যায়, নিজের বান্ধবীকে তুচ্ছ করে সে পার্টি থেকে বেরিয়ে আসে। এর পর বেসামাল আফনানের গাড়িতে চাপা পড়ে একজন সাধারণ মানুষ। পুলিশ তাকে থানায় ধরে নিয়ে এলে চারদিকে হইচই পড়ে যায়। আলমগীর চৌধুরী যে কোনও মূল্যে ছেলেকে ছাড়ানোর জন্য প্রতিনিধি পাঠায় থানায়। ওসি বড় অঙ্কের টাকা ঘুষ নেন। আফনানকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু থানার এসি শাহানা সৎ, সে আফনান চৌধুরীকে প্রভাবশালী ব্যক্তির পুত্র হিসেবে কোনও ছাড় দিতে রাজি নয়। সাব-ইন্সপেক্টর মলয়ও ছুটে বেড়ায় সত্যের সন্ধানে। সারা রাত এই সব নিয়ে থানায় জমজমাট নাটক। ঘুষের টাকার জোরে আফনানকে কি থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তার প্রভাবশালী বাবা? এখানেই চমক। দেখা যায়, আফনানকে পুলিশ শেষ পর্যন্ত ছাড়ে না। নিয়ে যায় আদালতে। ঘুষ নেওয়ার দায়ে ওসি হারুন গ্রেফতার হয় ঠিকই, কিন্তু তার বুদ্ধিতেই আফনানের অন্য অপরাধের কথা বেরিয়ে আসে। অ্যাক্সিডেন্টের থেকেও বড় অন্যায় সে করে এসেছিল পার্টিতে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ