ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

    নলছিটিতে পাঁচ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ দূষণের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ইটভাটার স-মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে ফায়ার সার্ভিসের  মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

    অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

    পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ