ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ, ঢামেকে ভর্তি

    কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ, ঢামেকে ভর্তি
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে (৭৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা সার্জারি বিভাগের ২২০ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন।

    তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 

    তিনি আরও জানান, কামাল আহমেদ মজুমদারের বাম পায়ের আঙুলে পচন ধরেছে। এ কারণেই তাকে সার্জারি বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ