ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

    সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং। সোমবার (২৮ জুন) সেনাবাহিনী সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতীয় বিমান বাহিনী প্রধান। জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার।

    সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন। জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

    উল্লেখ্য, এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি আগামীকাল মঙ্গলবার ভারতে প্রত্যাবর্তন করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ