ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ভোলা-২ আসনের দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল

    ভোলা-২ আসনের দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল করা হয়েছে। বৃহস্প‌তিবার (১ জানুয়ারি) দুপুরের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল ঘোষণা করেন।

    যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. ম‌হিবুল্ল্যাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাছ‌লিমা বেগম।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-‌বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১ শতাংশ ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বা‌তিল করা হয়।

    এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দা‌খিল করেন। বিএন‌পির প্রার্থী মো. হা‌ফিজ ইব্রাহীম, জাতীয় পা‌র্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল ক‌রিম, বাংলাদেশ খেলাফত মজ‌লিতের প্রার্থী মো. আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পা‌র্টির (এল‌ডি‌পি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দা‌খিল করেছেন মো. জা‌কির হোসেন খন্দকার, ম‌হিবুল্ল্যাহ খোকন ও তাছ‌লিমা বেগম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ