ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

    এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন
    বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংসবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না।

    সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংসবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি বলেন, এনসিপি নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি জোর দিয়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে তিনি এনসিপিকে জয়ী করতে নির্বাচনি টিমের প্রধান হিসেবে কাজ করবেন। এনসিপির রাজনৈতিক পরিষদের জরুরি অনলাইন সভায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

    সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি, এসময়ে অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছেন।

    এদিকে যোগ দিয়েই দলের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ