ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন পার্থ

    ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন পার্থ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

    অনেকটা গোপনে সংবাদমাধ্যম কর্মীদের এড়িয়ে শনিবার বিকালে পার্থর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

    ভোলা জেলা প্রশাসক শামীম রহমান বলেন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেছেন, হাই কমান্ডের নির্দেশ ছাড়া এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আছেন জেলা আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র গোলাম নবী আলমগীর।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে ভোট প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি।

    সবশেষ ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ