ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউন চলছে

    ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউন চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে গণপরিবহ ও শপিংমল ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরের লকডাউনের মধ্যেও রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। গাদাগাদি করে ছোট যানবাহনে যাতায়াত ও বাজারে কেনাকাটা করছেন জনসাধারণ। 

    এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে সুচতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানো হচ্ছে।  এদিকে ঝালকাঠি-বরিশাল রুটে যাত্রীবাহী বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

    গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন। জেলায় সোমবার পর্যন্ত এক হাজার ৬১১জন আক্রান্ত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ