ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • ৫ দফা দাবিতে ভোলা ট্রানজিট বন্ধ

    ৫ দফা দাবিতে ভোলা ট্রানজিট বন্ধ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলা করিডোর বা ট্রানজিট বন্ধ করে আন্দোলনে নেমেছে জেলার ছাত্র-জনতা ও স্থানীয় আন্দোলনকারীরা।

    পূর্ব ঘোষণার অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের পরাঞ্জন এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

    সকাল থেকেই খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ভোলা হয়ে লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারগামী পণ্যবাহী ও দূরপাল্লার যানবাহন আটকে দেন আন্দোলনকারীরা। এতে ভোলা করিডোর ব্যবহারকারী পরিবহন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।

    এ সময় আন্দোলনকারীরা জানান, ভোলা-বরিশাল সেতু তাদের ন্যায্য দাবি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও সাত উপজেলার ইউএনও কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    এর আগে, ভোলা-বরিশাল সেতু নির্মাণে কার্যকর অগ্রগতি না থাকায় বোরহানউদ্দিনের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় জনতা উত্তাল হয়ে ওঠে।

    আন্দোলনকারী মীর মোশারেফ অমি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৪ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।


    ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ