ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

    ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।

    মঙ্গল‌বার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। দুর্বল অবস্থায় থাকায় কচ্ছপটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পূর্ব ইলিশার পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বস্তা খুলে ভেতরে বড় আকৃতির বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান। 
     
    ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে একটি অসাধু চক্র কচ্ছপটি পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এটি কোনো বাহন থেকে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা কচ্ছপটিকে নিরাপদে রেখে সকালে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে হেফাজতে নেন।
     
    ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি প্রায় ৫০ কেজি ওজনের এবং এটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। এটি অত্যন্ত বিরল এবং বিলুপ্তির পথে থাকা একটি প্রজাতি। ধারণা করা হচ্ছে জেলেরা সাগর বা নদী থেকে ধরে পাচারের সময় কচ্ছপটি পড়ে যায়। কচ্ছপটি আহত না হলেও দুর্বল থাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
     
    তিনি আরও বলেন, দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে ছেড়ে দেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ