ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে শ্রমিকদের দু'পক্ষের মুখোমুখি অবস্থান, দিনভর উত্তেজনা

    বরিশালে শ্রমিকদের দু'পক্ষের মুখোমুখি অবস্থান, দিনভর উত্তেজনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সামনে শ্রমিকদের দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান ঘিরে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

    চাকরি পুনর্বহালের দাবিতে এক পক্ষের সড়ক অবরোধ আর অপর পক্ষের কাজে যোগদানের চেষ্টা। এই দ্বন্দ্বে অচল হয়ে পড়ে নগরীর বগুড়া রোড। এসময় ওই সড়কে বন্ধ ছিল যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের।


    এদিকে, চাকুরিচ্যুত শ্রমিকদের পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বেশ কিছু ট্রেড ইউনিয়ন নেতারা।

    জানা যায়, চাকরিচ্যুত শ্রমিকরা গত ১৮ দিন ধরে কারখানার সামনের সড়ক অবরোধ করে চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। অপরদিকে প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    কাজে যোগ দিতে আসা আইভি ফ্লুইড বিভাগের শ্রমিক হাসিব বলেন, সকালে কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। যাদের চাকরি রয়েছে তারা যেন কাজ করার সুযোগ পান সেই দাবি জানান তিনি।

    অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, বিনা নোটিশে তাদের ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের আন্দোলনের ১৮তম দিনে মালিকপক্ষের হয়ে কর্মরত শ্রমিকরা আন্দোলন পন্ড করার চেষ্টা চালায়।

    এদিকে এ ঘটনায় সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অনিন্দ কুমার সরকার জানান, 'শ্রম আইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ জন শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্ধেক শ্রমিক পাওনা বুঝে নিয়েছেন। কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন।

    তিনি আরেও জানান, এতে করে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দিতে পারে।

    সমাজতান্ত্রিক দল বরিশালের সদস্য সচিব মনীষা চক্রবর্তী জানিয়েছে, 'ট্রেড ইউনিয়ন গঠনের পরপরই শ্রমিকদের ছাঁটাই শুরু করেছে অপসোনিন, যা একদমই অগণতান্ত্রিক ও অযৌক্তিক আচরণ। তাদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে না নিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ