ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পটুয়াখালীতে রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

    পটুয়াখালীতে রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে কাফনের কাপড় পরে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কাজীরহাট ব্রিজের ওপর নেতাকর্মীরা এ আন্দোলন করেন।

    জানা যায়, সকালে এক অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য পটুয়াখালীতে আসেন রুহুল কবির রিজভী। তখন পথিমধ্যে কাজীরহাট ব্রিজ নামক এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাফনের  কাপড় পরে রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা।

    এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।

    আন্দোলনরত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না হলে দলের দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। ভাই দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

    যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের, আমরা মনে করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে।

    এ সময় রুহুল কবির রিজভী বলেন, আমি বর্তমানে একটি মানবিক কাজে এসেছি। রাজনৈতিক কোনো কাজে নয়। এ বিষয়ে বিবেচনা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ