ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গৌরনদীতে পুকুর থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

    গৌরনদীতে পুকুর থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজেদের বসতবাড়ির পুকুরের পাকা ঘাটলার নিচ থেকে রোববার সকালে আমিনুল ইসলাম হাওলাদার (৩৮) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদার উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মাষ্টারের মেঝো ছেলে।

    সে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস। এলাকার মানুষের কাছে সে একজন নেশাগ্রস্ত যুবক হিসেবে পরিচিত। নেশার ঘোরে সে নিজ স্ত্রীকে মারধরসহ তার পরিবারের সদস্যদের সাথে নানা রকম অশান্তি করতো। 

    শনিবার দিবাগত রাত ৯টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার ভোরে ফজরের নামাজের জন্য বাড়ির পুকুরের ঘাটলায় অজু করতে গিয়ে স্বজনরা ঘাটলা নিচে তার লাশ দেখতে পায়।

    এরপর থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত যুবলীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে যুবলীগ নেতার মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এজন্য লাশের পোস্টমর্টেম করাতে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ