ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গৌরনদীতে দুই নারীর মরদেহ উদ্ধার

    গৌরনদীতে দুই নারীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে পৃথক এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজন হত্যাকান্ডের শিকার এবং অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। 

    নিহতরা হলেন- নলচিড়া ইউনিয়নের চররমজানপুর গ্রামের সুধাংশু মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৬০) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।

    নিহত সবিতা মন্ডলের স্বজনরা অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রোববার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরবর্তীতে বিছানায় সবিতা মন্ডলের লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

     নিহতের স্বজনদের ধারনা, পূর্ব থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের মধ্যে লুকিয়ে ছিলো। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাঁধা প্রদান করায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। উল্লেখ যে, সবিতা মন্ডলের একমাত্র ছেলে সুকুমার গত কয়েকদিন পূর্বে গ্রীস থেকে দেশে এসেছেন। গতকাল স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 

    পুলিশ খবর পেয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ঘরের মধ্যের মালামাল ও আসবারপত্র এলোমেলোর কথা স্বীকার করে বলেন, নিহত শবিতা মন্ডলের শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

    অপরদিকে শনিবার রাতে নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের স্বামী আক্কাস। নিহত ইভা মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। গত পাঁচ মাস পূর্বে আক্কাসের সঙ্গে তার বিয়ে হয়েছিলো। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি কেউ।

    গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। 

    তিনি আরও বলেন, মৃত্যুর কারনগুলো খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের কেউ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ