ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা 

    ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন থেকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে নেমেছেন একদল শিক্ষার্থী।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরফ্যাশন টাওয়ার প্রাঙ্গণ থেকে ঢাকা সেতু ভবনের উদ্দেশ্য লংমার্চ শুরু করেন তারা।

    ৫ দফা দাবীগুলোর মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয় ও নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ।

    লংমার্চে অংশ নিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী। এসময় তারা বেশ কিছু প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে ভোলা-বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

    শিক্ষার্থীরা জানান, ভোলা-বরিশাল সেতু, গ্যাস সংযোগসহ ৫টি দাবি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলার ২২ লক্ষ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন। ভোলা থেকে পায়ে হেঁটে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান নিবেন। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

    তারা আরও বলেন, ভোলার মানুষ সবসময় অবহেলিত। আমরা ভোলার উন্নয়ন চাই, অবহেলা নয়। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন মাধ্যমে ৫টি দাবি আদায় করতে চাই।  আগামী সোমবার তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ