ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • উজিরপুরে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

    উজিরপুরে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর পৌরসভা ৯নম্বর ওয়ার্ড  বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কার ও ৩১ দফা দাবি বাস্তবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার রাতে  রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উজিরপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দেলোয়ার হাসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। 

    বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু। এসময় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. মাইনুল আহাদ মামুন সিকদার, মো. ফারুক হোসেন, মো. আব্দুর রাজ্জাক সরদার, মো. হেমায়েত উদ্দিন খলিফা, মো. সেলিম আহমেদ। 

    বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, পৌর যুবদলের সদস্য সচিব মো. হাফিজুর রহমান প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো মিলন হাওলাদার, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. সোলায়মান হোসেন হাইয়ুম খান, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন ফকির প্রমুখ।

     এসময় পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ