ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিএমপি'র কাউনিয়া থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

    বিএমপি'র কাউনিয়া থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র কাউনিয়া  থানাধীন বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে । 

    রবিবার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক নগরীর কাউনিয়া ৪ নং ওয়ার্ডস্থ  ৭ ও ৮ নং ভাটিখানা বিট পুলিশিং কার্যালয়ের এ শুভ উদ্বোধন করেন । 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন  উপ-পুলিশ কমিশনার  মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখি। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   সভায় প্রধান অতিথি, বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে  বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।  

    এসময় আরো উপস্থিত ছিলেন, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আজিমুল করিম, সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সুশীল সমাজের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ