ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বানারীপাড়ায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি

    বানারীপাড়ায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় বানারীপাড়া উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে একটি শোভাযাত্রা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। 

    পরে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান।  

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)জি এম এ মুনীব, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাড়ী, কৃষিবিদ তনয় সিংহ, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ। 

    এছাড়াও উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শুভ মোঘল, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ পলাশ, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, সাব্বির হোসেন প্রমুখ।

    বক্তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ