ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ যুবক আটক

    গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. ইয়াসিন তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করে গলাচিপা থানা পুলিশ।

    এর আগে রোববার বিকেলে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে।

    এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ