ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে শিশু ধর্ষণ মামলায় বিএনপি নেতার যাবজ্জীবন

    বরিশালে শিশু ধর্ষণ মামলায় বিএনপি নেতার যাবজ্জীবন
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে রাসেল শরীফ (৩৫) নামে স্থানীয় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    বুধবার (২৩ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
     

    রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। দণ্ডিত রাসেল শরীফ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপির স্থানীয় ওয়ার্ড কমিটির সক্রিয় নেতা। তিনি আলী শরীফের ছেলে।
     
    ঘটনাটি ঘটে ২০১৫ সালের ৭ নভেম্বর। সেদিন সকালে চন্দ্রমোহন ইউনিয়নের একটি গ্রামে ভুক্তভোগী ১৩ বছর বয়সী শিশুটি নিজের ঘরের পাশের খোলা জায়গায় রাসেল শরীফের দ্বারা ধর্ষণের শিকার হয়।

    শিশুটি সাহস করে নিজেই বাদী হয়ে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করে। তদন্তভার গ্রহণের পর থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

    মামলার বিচারিক কার্যক্রমে আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে বিচারক রকিবুল ইসলাম অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাসেল শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার বিভাগের কঠোর অবস্থানেরই প্রতিফলন। সংশ্লিষ্টরা বলছেন, এটি সমাজে অপরাধ প্রতিরোধে একটি দৃষ্টান্তমূলক নজির হিসেবে কাজ করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ