ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত সামিউলের দাফন সম্পন্ন

    যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত সামিউলের দাফন সম্পন্ন
    সামিউলের জানাজা ও বল হাতে সামিউল। ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে।  

    মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও খন্তাখালি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার হাফেজ মাওলানা আব্দুল জাব্বার।  

    জানাজা নামাজে বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

    নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম।  

    জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।  

    পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউল করিম সামীরের পৈতৃক নিবাস ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। তবে নদীভাঙনে তার বাড়ি বিলীন হয়ে যাওয়ায় পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। সামিরের বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামির এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সামিউল করিম সামীরের নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

    সামিউলের স্বজন আবু জাহের মাল বলেন, আমারা সামিউলকেকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের মানুষটিকে আজ হারালাম।

    এদিকে ছোট্ট সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরা। আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব-সহপাঠী ও শোকাহত এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে শেষ বিদায় জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ