ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

    বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে একাধীক মাদক মামলার আসামিসহ  চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম গাঁজা, ৩০০০ টাকার জাল নোট ও ১টি মোটর সাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

    রোববার রাতে নগরীর রূপাতলী হাউজিং ও কালিজিরা এলাকা থেকে তাদের আটক করা হয়।   

    সোমবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 
     
    আটককৃতরা হল, নগরীর চিহিৃত মাদক ব্যবসায়ী ঝালকাঠি জেলার পশ্চিম ঝালকাঠির ৬ নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে শাকিল খান সেন্টু (৪৫), বরিশাল সদর উপজেলার রায়পাশা দক্ষিণ কড়াপুরের ৩নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩০), হরিনাফুলিয়ার ৪নম্বর ওয়ার্ডের মজিবর রহমানের মেয়ে মারুফা আক্তার (১৮) ও সাতক্ষীরা জেলার গোঁদাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩৫)। 

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮ টায় মহানগর গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম নগরের রূপাতলী হাউজিং ২১নম্বর রোডের জসিম উদ্দিনের ৬ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালান। এসময় শাকিল খান সেন্টু, ফারুক হাওলাদার (৩০) ও  মারুফা আক্তারকে আটক করে তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম গাঁজা ও ৩০০০ জাল টাকা উদ্ধার করা হয়। 

    এছাড়া একইদিন রাত সাড়ে ৩ টার দিকে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নগরীর কালিজিরা এলাকার ঘোষ বন্ধু গৌরনদী মিষ্টান্ন ভান্ডার” বন্ধ দোকানের সামনে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাবি, মোটর সাইকেল ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করেন। 

    এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ