ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ১

    গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। 

    রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এই দ‍ুর্ঘটনা ঘটে। 

    নিহত শাকিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসার বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ