ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব 

    বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি ব্রজমোহন কলেজের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন উত্তরণ-এর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হলো জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ।  

    অনুষ্ঠানে জ্যৈষ্ঠ মাসের মৌসুমি ফল- লিচু, আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলা, লটকন, করমচা, জাম, গাবসহ নানা ধরনের ফলের সমারোহ ছিল। পাশাপাশি  বর্ষার আগমনকে স্বাগত জানিয়ে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনা। এতে উত্তরণ-এর বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য দেবাশীষ কুন্ডু ও সৈয়দ মেহেদী হাসান।  সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,লিটন কৃষ্ণ,  পরিতোষ সরকার  সুব্রত ঢাকি,সুদেবী মন্ডল, মৃত্তিকা দাস মাটি,উদয় শংকর দাস, চন্দন দাস,শাহেদ, শাকিল, অনন্যা,কামরুল, রাখি,সুদীপ্ত। 
    ‍এছাড়া অনুষ্ঠানে বরিশালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

    বর্ণাঢ্য এই আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সিনিয়রদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরিণত হয় মিলনমেলায়। 

    উল্লেখ্য,উত্তরণ দীর্ঘ ৩৬ বছর ধরে দেশী ফলের সাথে সকলকে পরিচিয় করিয়ে দেয়া ও বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে এই উৎসব আয়োজন করে থাকে।এ বছরেও ৩০ পদের বেশি ফল নিয়ে এই আয়োজন করা হয়। 

    উত্তরণ দীর্ঘদিন ধরেই কলেজ পর্যায়ে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের মাঝে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ