ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    বরিশালে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    গত ৩০ জুন রোববার রাত ১২ টায় নগরের ২২ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ সারণি লেনের একটি ভবনের ছাদ থেকে তাকে আটক করা হয়। 

    মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃত হল, বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি ৭ নম্বর ওয়ার্ডের চরকাউয়া এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে বাদল হাওলাদার (৩১)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই রাকিব হোসাইনের নের্তৃত্বে একটি টিম গত ৩০ জুন রোববার রাত ১২ টায় নগরের ২২ নম্বর ওয়ার্ডের শামীম আহমেদ সারণি লেনের শামীম টাওয়ার নামক পাঁচতলা বিল্ডিংয়ের ছাদের পশ্চিম পাশের রুমের সামনে অভিযান চালান। এসময় বাদল হাওলাদারকে ৫০ পিস  ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

    আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ