ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • বরিশালে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

    বরিশালে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    গতকাল রোববার সকাল সাড়ে ৮ টায় বরিশাল লঞ্চ টামির্নালের ৩নম্বর গেটের প্রবেশ মুখ থেকে তাদের আটক করা হয়। 

     সোমবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃতরা হল, নগরীর নতুন বাজার এলাকার সঞ্জিব দাসের ছেলে চন্দন দাস (২৮) ও রায়াপাশা কড়াপুরের বাসিন্দা মৃত মনিরের ছেলে আল আমিন খলিফা(২০)। 
     
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে একটি টিম বরিশাল লঞ্চ টামির্নালের ৩নম্বর গেইটের প্রবেশ মুখে অভিযান চালান। এসময় চন্দন দাস ও আল আমিন খলিফাকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। 

    এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে  সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ