ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • উজিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    উজিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুরে দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা বাজার সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৫)  ও  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০)। 

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলস বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬) সোনার বাংলা বাজার এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬) দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। 

    এতে ঘটনাস্থলেই নিহত হন আম বোঝাই ট্রাকের হেলপার সোহেল। এসময়   পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও একজন শেবাচিম হাসপাতালে নেয়ার পর মারা যায়। 

     উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ