ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • গৌরনদীতে প্রবেশ পথে বেড়া, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

    গৌরনদীতে প্রবেশ পথে বেড়া, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

    রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। এ সময় ‘আমাদের রাস্তা ফিরিয়ে দাও’, শিক্ষার্থীদের পথে বাধা কেন? এমন নানা স্লো গানে মুখরিত হয় এলাকাটি।

    বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয়ের পেছনের ফটক সংলগ্ন যে পথটি দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিসহ এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে হঠাৎ করে বাঁশ ও কাঠের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ সরদার। 

    এতে করে যাতায়াতে শিশু শিক্ষার্থীসহ শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একজন শিক্ষক কর্তৃক অন্য একটি বিদ্যালয়ের চলাচলে বাধা দেওয়া অমানবিক ও অশিক্ষাসঙ্গত উল্লেখ করেন তারা।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া অত্যন্ত অনভিপ্রেত। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে আমাদের নৈতিক দায়িত্ব সেখানে বাধা সৃষ্টি করা দুঃখজনক।

    স্থানীয় বাসিন্দা জহির কাজী, রিপন হাওলাদার, আলামিন হাওলাদার, আলাউদ্দিন কাজী, সানুরা বেগমসহ একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, পথটি বহুদিন ধরেই শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিদের চলাচলের জন্য উন্মুক্ত ছিল। জনস্বার্থে ব্যবহৃত এমন একটি রাস্তায় বেড়া দেওয়া চরম অমানবিক এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

    অভিযুক্ত শিক্ষক হানিফ সরদার বলেন, উক্ত জায়গাটি আমাদের ব্যক্তিমালিকানাধীন।সে কারণেই আমি যাতায়াত পথে বেড়া দিয়েছি।

    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ