ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বরিশালে হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং

    বরিশালে হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৯ জুন) সকাল ১০টায় বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে আত্ম সাহায্য কর্মসূচি'র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। সভাপতিত্ব করেন আত্ম সাহায্য কর্মসূচি'র প্রকল্প পরিচালক ও দৈনিক মতবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক বিপ্লব রায়।

    অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। 

    আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী, আত্ম সাহায্য কর্মসূচি'র নির্বাহী পরিচালক হোসনে আরা হক, প্রকল্পের একাউটেন্টে কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রিপন চাক, সাংবাদিক হুমায়ূন কবির, জসিম উদ্দিন, ফেরদাউস সোহাগ, আব্দুর রাজ্জাক, গোপাল সরকার, শাহিন হাসান, ইমরান সিকদার সালাউদ্দিন, শাওন খান, মুসফিক সৌরভ, পারভেজ রাসেল, এমন মোফাজ্জল, জুয়েল, ফসিউল ইসলাম বাচ্চু, অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএইচপি'র প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েল। 

    এছাড়া হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং ARTICLE 19-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ