ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

    বরিশালে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আজ বরিশাল জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে খেলার বিকেন্দ্রীকরণ’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়।

    উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেন, ক্রিকেটকে তৃণমূলে কানেক্ট করার মাধ্যমে প্রতিটি বিভাগে বিসিবি এবং সিলেকশন বোর্ড তৈরি করে ট্যালেন্ট সার্চের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ক্রিকেট ক্রেজ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

    তিনি বলেন, প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটা অফিস থাকবে। জেলা কোচদের উপর দায়িত্ব দেয়া হবে যেন প্রতিটি উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করে সেটা বিভাগীয় ক্রিকেট অফিসে জমা দেয়। এভাবে এগিয়ে গেলে দেশের প্রত্যন্ত এলাকার কোন প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় ঝড়ে পরার হাত থেকে রক্ষা পাবে।

    এসময় বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীসহ হাজারো ক্রিকেটপ্রেমী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ