ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে ডেঙ্গুতে শিশুর মৃ*ত্যু, নতুন ভর্তি ১৪১

    বরিশালে ডেঙ্গুতে শিশুর মৃ*ত্যু, নতুন ভর্তি ১৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. তোহা (২) নামে ওই শিশুর মৃত্যু হয়। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেল মিয়ার ছেলে।

    এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে ছয়জন বরগুনার।


    আজ সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৮ জনই বরগুনার। এই বছর বরিশাল বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৪৬ জনে। তার মধ্যে বরগুনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭০০ জন।

    বরগুনায় মার্চ থেকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বরিশাল সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলা তিনজন এবং পিরোজপুরে ৯ জন ভর্তি রয়েছেন। ঝালকাঠিতে নতুন ভর্তি নেই।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বিভাগের অন্য জেলাগুলোয় ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনার অবস্থা উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ