ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গৌরনদীতে চিকিৎসায় অবহেলা, ক্লিনিক মালিককে কারাদণ্ড

    গৌরনদীতে চিকিৎসায় অবহেলা, ক্লিনিক মালিককে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ক্লিনিকে অপারেশনের চুক্তির টাকা কমানোর অনুরোধ করায় ভর্তিকৃত জীবন বিপন্ন (সংকটাপন্ন) রোগীকে চিকিৎসা না করে ছাড়পত্র দিয়ে সরকারি হাসপাতালে প্রেরণের অভিযোগে ভোক্তা অধিকার আইনে ক্লিনিকের মালিককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    তবে জরিমানার টাকা পরিশোধ করে ক্লিনিকের মালিক মাহামুদ হোসেন মুহিত শরীফ মুক্তি পান। 

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী মৌরী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    রোগীর বাবা উপজেলার বড়দুলালী গ্রামের আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, মেয়ে ফাতেমা আক্তারের (১১)  পেটের পীড়া (ব্যাথা) হওয়ার কারণে গত ২৩ জুন বিকেলে গৌরনদী মৌরী ক্লিনিকে নিয়ে যান। সেখানের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মেয়ের অ্যাপেন্ডিসাইটিস রোগ শনাক্ত করে অপারেশনের পরামর্শ দেয়। অপারেশনের জন্য মেয়ে ফাতেমাকে পরদিন ওই ক্লিনিকে ভর্তি করি। ক্লিনিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার ফাতেমার অপারেশনের দিন ধার্য করে অপারেশন ফি ১০ হাজার টাকা দাবি করেন। 

    সন্ধ্যায় অপারেশন ফি কমানোর অনুরোধ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে মেয়েকে চিকিৎসা না দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

    ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে মেয়ের জীবন এখন বিপন্ন ও সংকটাপন্ন। নিরুপায় হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

    এ ব্যাপারে গৌরনদী মৌরী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহামুদ হোসেন মুহিত শরীফ বলেন, মোবাইল কোর্ট আমার ওপর অবিচার করেছে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন বলেন, ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা  পাওয়ায় ক্লিনিক মালিককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জরিমানার ২ লাখ টাকা পরিশোধ করায় ক্লিনিক মালিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ