ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

    হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসটির চালকও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

    রোববার সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে। 

    গৌরনদী ফায়ার সার্ভিসস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব ১২-৩৬৭১নম্বরের যাত্রীবাহী বাসটি ঢাকা মেট্রো ল ২১-০৯৩৮ নম্বরের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। 

    এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (২৯ ) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

    খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে।

    দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ