ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ ৩ নেতার পদত্যাগ

     বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ ৩ নেতার পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। তাঁরা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। আজ রোববার (১ জুন) রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন এই তিনজন।

    পদত্যাগ করা নেতারা হলেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।


    সংবাদ সম্মেলনে তুরান বলেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন সাবেক ছাত্রশিবির নেতা। তিনি কিছু দিন আগে নগরীতে চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনা ঘটান। এর সঙ্গে তিনি (তুরান) জড়িত নন। তারপরও তাঁর নাম জড়ানো হয়েছে।

    এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে রাজনৈতিক মব তৈরি করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে।


    পুরোনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-বাণিজ্য ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পায়। তাঁদের নানা অপবাদ ও ট্যাগ দেওয়া হয়।

    এ ছাড়া বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে ঠিকাদারির কাজ পেতে নেতারা তদবির করছেন। তাঁদের এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ-আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।


    এসব ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন আজ রাতে বলেন, আমি কিছুক্ষণ আগে শুনেছি যে সংগঠনের তিনজন পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগের বিষয়টি আমাকে অবগত করেননি।

    তিনি দাবি করেন, প্রায়ই অনেকেই এমন অভিযোগ করে থাকে। দলে অপকর্ম হয়ে থাকলে তারা কেন আগে প্রতিবাদ করেনি। আমার কাছেও অপকর্মের কোনো প্রমাণ নেই। থাকলে ব্যবস্থা নেওয়া হতো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ