ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশাল নগরীতে রাতের আঁধারে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

    বরিশাল নগরীতে রাতের আঁধারে মোটরসাইকেল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ইরোটেল বিডি অনলাইন লিমিটেডের ডিজিটাল মার্কেটাল ইমরান খানের মোটরসাইকেল রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বসতবাড়িটি। 

    গতকাল বুধবার রাত সাড়ে ৩ টায় নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার বাসিন্দা মোবারক আলী খানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

    বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া মোটর সাইকেলটি এখনো পড়ে রয়েছে বাড়ির আঙিনায়। পরিবারের সদস্যদের চোখ-মুখে এখনো রয়েছে আতঙ্কের ছাপ। নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটি প্রশাসনের কাছে চেয়েছে বেঁচে থাকার নিরাপত্তা। 

    জানা গেছে, বুধবার অন্যদিনের মতো রাতে বসতঘরের পাশে ব্যবহৃত মোটরসাইকেল রাখেন ইরোটেল বিডি অনলাইন লিমিটেডের ডিজিটাল মার্কেটাল ইমরান খান। গভীর রাতে সেখানে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। আগুনে এরই মধ্যে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। 

    ইমরান খান অভিযোগ করে বলেন, আগুন ছড়িয়ে পড়ে তাদের বসতঘরের দিকে ধাবিত হলে স্বজন ও প্রতিবেশীরা মিলে নিভিয়ে ফেলায় বসতঘরটি রক্ষা পায়। মোটরসাইকেলটি পুড়ে তার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।  তবে কে বা কারা এ ঘটনার পেছনে দায়ী আপাতত তা জানাতে পারেননি তিনি।

    তিনি আরো বলেন, এর আগে গত বছর পারিবারিক বিরোধে তাদের ওপর হামলা চালানো হয়।  অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়ির সিসি ক্যামেরা নষ্ট করে ফেলেছে।  

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ