ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

     বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুরে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে সংগঠনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

    সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ফিরদাউস সোহাগ। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করতে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।


    আগামী দুই বছরের জন্য নবগঠিত বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি চ্যানেল ২৪’র ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, সহ-সভাপতি নয়া দিগন্ত (অনলাইন) ও দিগন্ত টিভির ব্যুরো প্রধান আজাদ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির প্রতিনিধি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার মনির হোসেন খান, কোশাধ্যক্ষ এখন টেলিভিশনের রিপোর্টার অমিত হাসান অভি, দপ্তর সম্পাদক দেশ টিভির ক্যামেরাপার্সন শাহিন সুমন, 

    প্রচার সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাহাত খান, বিভাগীয় সম্পাদক (ঢাকা) সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক মুন্সী, নির্বাহী সদস্য এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াসউদ্দিন সুমন, স্বদেশ টিভি’র প্রতিষ্ঠাতা জসিম জিয়া ও সময়ের আলো (অনলাইন) ব্যুরো প্রধান এম মোফাজ্জেল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ