ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাবুগঞ্জে ভূমি অফিসে দালালকে কারাদণ্ড 

    বাবুগঞ্জে ভূমি অফিসে দালালকে কারাদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে  এক দালালকে আটক করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ  আদালত।

    সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা মো. তাওহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়। 

    সেবাগ্রহীতাদের  হয়রানি পূর্বক সরকারি কাজে বাঁধা প্রদান করায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বাবুগঞ্জ  ভূমি অফিসের বাহিরে একজন দালাল সেবাগ্রহীতার সঙ্গে বিপুল অর্থের চুক্তিতে মিউটিশন ( নামজারি) সম্পন্ন করার লক্ষ্যে এক ব্যাক্তির থেকে ৩৫ হাজার  টাকা দাবি করে এবং অগ্রীম ১৫ হাজার টাকা গ্রহণ করে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা। তাকে হাতেনাতে ধরা হয় এবং দালালি ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ওই কারাদণ্ড প্রদান করা হয়। 

    দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ