ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিএনপি নেতা এনায়েত উদ্দিন খান মনু

    মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিএনপি নেতা এনায়েত উদ্দিন খান মনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত উদ্দিন খান (মনু) কে দেওয়া হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ । 

    সাংগঠনিক দক্ষতা ও সামাজ সেবায় বিশেষ অবদান রাখার কারণে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড  তাকে দেওয়া হয়।

     মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকা এই সম্মাননা পদক ও অ্যাওয়ার্ড তাকে প্রদান করে। 
    গত ১৯ এপ্রিল ঢাকার পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

    প্রধান আলোচক ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। 

    স্বাগত বক্তব্য রাখেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল-এর মহাসচিব এইচ এম আরমান চৌধুরী। 

    সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা মো. মুজিবুর রহমান চৌধুরী।

    এনায়েত উদ্দিন খান মনু ছাত্র জীবন থেকেই ছাত্রদলসহ পর্যায়ক্রমে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে ছিলেন। বহুবার রাজনৈতিক হামলা, মামলা ও কারাবরনের শিকার হয়েও তিনি নিজ দলের প্রতি অনুগত ছিলেন এবং মাঠ পর্যায়ের সাংগঠনিক হাল ধরে রাখেন।

    সর্বশেষ গত বছর ঈদ উল আযহার আগের রাতে গৈলা বাজারে তিনি নৃশংস রাজনৈতিক হামলার শিকার হন। এছাড়া হিন্দু সম্প্রদায় অধ্যুসিত আগৈলঝাড়ায় সাম্প্রদায়িক সমপ্রীতি রক্ষায় বিশেষ অবদান রেখে চলছেন এনায়েত উদ্দিন খান মনু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ